ads

শনিবার , ২৬ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০১৪ ৭:২৩ অপরাহ্ণ

MMMমৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার দুপুর ১২ টার দিকে পৌর জনমিলন কেন্দ্রে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। মন্ত্রী তার বক্তব্য বলেন, বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লালন পালন করে মানুষ করেন। কিন্তু বড় হয়ে ছেলে মেয়েরা বাবা মাকে ভুলে যায়। তিনি ছেলে মেয়েদের বাবা মার প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকতে ও ইংরেজী শিক্ষার প্রতি আরো বেশি জোর দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, আগামী অর্থ বছর থেকে স্কুলের একটি চার তলা ভবন নির্মাণের কাজ শুরু হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা কান্ত দাস গুপ্ত, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, অধ্যাপক ফজলুল হক, অভিভাবক এড: মাহবুবুল আলম রুহেল, ইকবাল আহমদ চৌধুরী, মমতাজ বেগম প্রমুখ।
পরে মন্ত্রী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরন করেন। পরে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!