সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তির ডান হাত কর্তন করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার গভীর রাতে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি রাস্তার একা পেয়ে ৫-৬জন সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সে কলম ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর আফাজ উদ্দিনের ছেলে ।
উল্লেখ্য যে, মোহাম্মাদ (৪৫) কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার আসামী ময়েন এর বড় ভাই।
সিংড়ায় স্বেচ্ছা শ্রমের মাধমে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নাটোরের সিংড়ায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য, সাবেক তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল , উপজেলা বিএনপির সভাপতির উদ্দ্যেগে এবং এলাকার রাস্তা ঘাট ও খাল খনন বিএনপির কর্মসূচি হিসেবে নূরপুর বেরী বাধ হইতে নূরপুর জামে মসজিদ পর্যন্ত স্বেচ্ছা শ্রম রাস্তার কাজের উদ্বোধন হয়।
সোমবার বেলা সাড়ে ১০টায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে রাস্তার কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক আদেশ আলী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, কলম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোসেন, মেম্বর আঃ শুকুর, নূরপুর মসজিদ কমিটির সভাপতি আইয়ুব আলী মন্ডল, সাধারণ সম্পাদক আহসান আলী শেখ, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।
অংকন ইঞ্জিনিয়ার হতে চায়

নাটোরের সিংড়া উপজেলা কলম ইউনিয়নের নূরপুর গ্রামের অতি দরিদ্র কৃষক পরিবারের ছেলে অংকন। দরিদ্র পিতা গোলাম মোস্তফার ৩ ছেলের মধ্যে সে ২য়। নূরপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস সি পরীক্ষায় অংকন জিপিএ ৫ পেয়েছে। সে ইঞ্জিনিয়ার হতে চায়।
একমাত্র পিতার উপার্জনে চলে সংসার চলে এর মধ্যে অংকনের বড় ভাই অনার্স শেষ বর্ষের ছাত্র ও ছোট ভাই ৩য় শ্রেণিতে পড়ে। এবার এস এস সি পরীক্ষায় নূরপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পাওয়ায় অংকনের অভিভাবকরা অত্যন্ত আনন্দিত।
জানা যায়, নূরপুর উচ্চ বিদ্যালয় ১৯৮৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করলেও জিপিএ ৫ এর অভাব ছিল। কিন্তু অংকন এবার দীর্ঘ ২৫ বছর পর প্রতিষ্ঠানের জন্য সে সুনাম বয়ে এনেছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।




