ads

শনিবার , ২৬ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পিতা হত্যার অভিযোগে পুত্র গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৬, ২০১৪ ৬:১৫ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে পিতা হত্যার অভিযোগে  পুত্র গ্রেফতার

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :   শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ এক অভিযান চালিয়ে  পিতা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুত্র আব্দুল মজিদ (২৮) কে গ্রেফতার করেছে। আব্দুল মজিদ ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামের আব্দুল মতিনের পুত্র। ২০১৩ সালের ২ সেপ্টেম্বর পারিবারিক কলহের জের ধরে পুত্র আব্দুল মজিদ তার পিতা আব্দুল মতিনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে আব্দুল মজিদ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে এলাহী ২৫ এপ্রিল শুক্রবার গোপন সংবাদের ভিত্বিতে কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ভৈরব ঘোরার গ্রাম এলাকা থেকে আব্দুল মজিদকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!