নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার সবচেয়ে বেশী বয়েসের বৃদ্ধা ইরানবি বেওয়া আর নেই। গত বুধবার দিবাগত রাত সাড়ে বারটায় বার্ধক্য জনিত কারনে তিনি নিজ বাসভবন উপজেলার পিছল ডাঙ্গা গ্রামে ইন্তেকাল করেন (ইন্না…..রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১৩১ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে এবং মৃত পাঁচ ছেলে ও মৃত দুই মেয়ের সন্তান নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ আছর তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার পরিবারের দাবি তিনিই উপজেলার সব চেয়ে বেশী বয়সের মানুষ। তিনি ১৮৮৩ খ্রীষ্টাব্দে উপজেলার ইসলামপুর গ্রামের মৃত দিদার বক্সের ওরশে জন্মগ্রহণ করেন। তার জীবদ্দশায় ৪ টাকা মন চাউল ও ৪ পয়সায় এক ডালী মাংস খেয়েছেন।




