ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার সিভিল সার্জন অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৫, ২০১৪ ১:৪৬ অপরাহ্ণ

civilsurgeon Atokচুয়াডাঙ্গা প্রতিনিধি : অনৈতিক কর্মকাণ্ডের দায়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান (৫৩) ও এডভোকেট সাবিনা ইয়াসমিন (৩৫) কে খুলনা থেকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু সরকারি ওষুধ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে খুলনার কেডিএ এভিনিউয়ের বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের বিপরীত দিকের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান প্রায়ই এডভোকেট সাবিনা ইয়াসমিনের বাসায় আসা-যাওয়া করতেন। এমন খবর পেয়ে তার উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়। বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা থেকে ট্রেনযোগে খুলনা এসে ওই বাসায় ওঠেন তিনি। মিজানুর রহমানের অবস্থানকালে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাথরুমে আত্মগোপন করেন তিনি। পরে বাথরুমের দরজা ভেঙ্গে তাকে লুঙ্গি পরা অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় পুলিশি জেরায় তারা দুজন নানা-নাতনী বলে জানালেও উভয়ের পারিবারিক অন্য কোনো পরিচয় দিতে পারেননি।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ ও পরিদর্শক তৈমুর ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, আটককৃতদের আজ শুক্রবার আদালতে হাজির করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!