ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার রায়হানকে নেয়া হলো ঢাকায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৪, ২০১৪ ৮:৩২ অপরাহ্ণ

rajshahi-channel-24-cameramওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ন্যাক্কারজনক হামলায় আহত চ্যানেল২৪ এর ক্যামেরাপারসন রায়হানুল ইসলাম রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেযা হয়েছে। বর্দমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পরামর্শে বুধবার রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়া হয়। আহত রায়হানকে গত কয়েকদিন ধরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিডনি রোগ বিশেষজ্ঞ ও রামেক হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এ কে এম মনোয়ারুল ইসলাম জানান, আহত সাংবাদিক রায়হান কিডনিতে গুরুতর আঘাত পেয়েছেন। তার কিডনি দ্রুত ডয়ালাইসিস করা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের অবহেলার অভিযোগে বাকবিতন্ডায় জড়ালে ইন্টার্ন চিকিৎসকরা রোগীর স্বজনদের বেধড়ক পেটায়। খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে দফায় দফায় সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন চিকিৎসকরা। ইন্টার্নি চিকিৎসকদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল, চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন রায়হান, রিপোর্টার আবরার শাইর, দৈনিক সোনার দেশের ফটো সাংবাদিক সালাউদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাপারসন মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন জাফর ইকবাল লিটন, এটিএন নিউজের ক্যামেরাপারসন রুবেলসহ ১০ সাংবাদিক আহত হন। এদের মধ্যে ওই দিনই রাতে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল এ্যাপোলো হাসপাতালের আসিইউতে ভর্তি রয়েছেন। সর্বশেষ বুধবার রাতে চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন রায়হানকেও ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। ওই সময় ভাংচুর করা হয় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি ও রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ দর্পণ টোয়েন্টিফোর ডটকম’ এর চীফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য সাংবাদিকদের ক্যামেরা। এ ঘটনায় সাত ইন্টার্ন চিকিৎসকের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে আলাদা দুটি মামলা দায়ের করা হয়। সংবাদিকদের পক্ষ থেকে সোমবার রাত ১২টার দিকে নগরীর রাজপাড়া থানায় মামলা দুইটি দায়ের করা হয়। এরমধ্যে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। একই অভিযোগে অন্য মামলাটি দায়ের করেন এটিএন নিউজের ক্যামেরাপারসন মাহফুজুর রহমান রুবেল। এ ঘটনার পর থেকেই হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভেঙে পড়েছে এ অঞ্চলের একমাত্র বৃহৎ চিকিৎসা কেন্দ্র রামেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। এছাড়া জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাংবাদিকরা। আন্দোলন জোরদার করতে এরই মধ্যে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে সাংবদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

Need Ads
error: কপি হবে না!