ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৮:৪৮ অপরাহ্ণ

PATAKA -BOYTHOKখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটেলিয়ন পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় দু’দেশের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ সৌজন্যমূলক পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

ওই পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহের ২৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ নজরুল ইসলাম ও উপ-অধিনায়ক মেজর মোঃ আমজাদ হোসেন, হলদিগ্রাম ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, বারোমারী বিজিবি কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন তুরা ১৮৩ ব্যাটেলিয়নের অধিনায়ক মি. সুজিদ কুমার সিং, উপ-অধিনায়ক অমল সিং। এছাড়া ওই পতাকা বৈঠকে উভয় দেশের কোম্পানী পর্যায়ে বিজিবি-বিএসএফ’র কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!