ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত : আটক ১৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৭:৩৬ অপরাহ্ণ

Rangamati  Footage-23.05.13 004কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাঁথুয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলা করেছে চোরাকারবারী ও গ্রামবাসী। এতে ২জন বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

Shamol Bangla Ads

৩২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, রাতে ভারত থেকে চোরাই পন্য পাচার করে আনার সময় সীমান্ত সংলগ্ন বিলুগাথুয়া মাঠে একদল চোরাচালানী বিজিবির টহল দলের সামনে পড়ে। এসময় তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় চোরাচালানীদের সঙ্গে গ্রামবাসীও হামলায় যোগ দেয়। এতে সিপাহী আব্দুল আজিজ ও সিপাহী হরিদাস নামে দুই বিজিবি সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর রাত রাত সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্যরা বিলগাথুয়া গ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ১৫ জন আটক করে মামলা দিয়ে আজ বুধবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করেছে।

Need Ads
error: কপি হবে না!