ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ইউনিয়নের পূর্বপাড় স্টীমারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গতকাল সোমবার মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে হযরত কাযেদ ছাহেব হুজুর রহঃ এর এক মাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান (নেছারাবাদ হুজুর) তিনি তার বক্তব্যে বলেন,মরার পরে বেহেস্তে জাওয়ার জন্য একটা দরজা আলাহ তৈরি করেছেন, আপনারা আলাহকে পাওয়ার জন্য নামাজ ও রোজাসহ আলাহর হুকুম পালন করুন এবং আলাকেন্দ্রীক ঐক্যদ্ধ জীবন যাপন করুন তিনি আরো বলেন, কালিমার শিক্ষাই পারে সকল ধর্মের মানুষকে সুখী করতে। এ সময় আমুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর,ভাইস চেয়ারম্যান মোঃ জালালুর রহমান আকন,মোঃ আমিরুল ইসলাম ঢোরকান সিকদার,মুছলিহীন আমুয়া ইউনিয়ন সভাপতি মোঃ কাওসার আলী মিয়া, সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্রমুখ। মাহফিলের সভাপতিত করেন,হাজ্বী মোঃ শাহজাহান তালুকদার।




