ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যর্থতার গ্লানি মুছতে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ যাত্রা

ইফতেখার হোসেন পাপ্পু - ফটো কার্ড
আগস্ট ১৩, ২০১৪ ৩:১০ অপরাহ্ণ

1391425_562861703800330_106227239_n-e1407909030316শ্যামলবাংলা স্পোর্টস : প্রায় দেড় বছর পর দেশের বাইরে কোন সিরিজ খেলতে আজ রাতে ঢাকা ছাড়ছে টাইগাররা। সর্বশেষ তারা গত বছর এপ্রিল-মে মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিলো জিম্বাবুয়েতে। এরপর থেকে হোমে টানা সিরিজ খেলেছে মুশফিকবাহিনী। ১৩ আগষ্ট বুধবার রাত সাড়ে ৯ টায় ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্য বিমানে চড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
গত সাত মাস ধরে নিজের মাঠে ধারাবাহিক ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলতে নতুন মিশনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন তারা। স্বাগতিকদের বিপক্ষে এই সফরে রয়েছে ৩ ওয়ানডে, ২ টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। বৃহস্পতিবার গ্রানাডায় পৌঁছে বিশ্রাম ও অনুশীলন করবে সফরকারীরা। এরপর ১৭ আগস্ট একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ শেষে ২০ আগস্ট থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
দীর্ঘ ৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০০৯ সালে সর্বশেষ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরে যায় টাইগাররা। সেবার তিনটি ওয়ানডে ম্যাচ খেলে তারা। সেবারে দেশের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে উইন্ডিজ সফরে যায় বাংলাদেশ। কিন্তু সফরের শুরুর দিকে মাশরাফি চোট পাওয়া দলের নেতৃত্বের ভার নেন সাকিব আল হাসান। সাকিবের নেতৃত্বে স্বাগতিকদের টেস্ট এবং ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ করে বাংলাদেশ। যা ছিলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মধুরতম এক অধ্যায়। ক্রিকেট ইতিহাসে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার একমাত্র সেই সাফল্য এসেছে সাকিবের নেতৃত্বেই। তবে এবার শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ মাসের নিষেদ্ধাজ্ঞা থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন না সাকিব।
মুশফিকদের নতুন অভিভাবক প্রধান কোচ হাথুরুসিংহের তত্ত্বাবধানে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রায় দুই মাস কঠোর অনুশীলন করেছেন মুশফিকরা। ব্যর্থতা থেকে বেড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ জয় করতে নিজেদের মধ্যে ২টি অনুশীলন ম্যাচও খেলেছেন মাশরাফিরা। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ছাত্রদের প্রস্তুতি ও অনুশীলনে সফরে ভালো কিছু উপহার দিতে চান মুশফিকদের গুরু। কোচ হাথুরুসিংহে আত্মবিশ্বাস এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ফরম্যাটের সিরিজেই জয় পাবে বাংলাদেশ। টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমও ব্যর্থতা থেকে বেড়িয়ে সফরে ভাল করার আশ্বাস দিয়েছেন। ব্যর্থতার গ্লানি ঝেড়ে নতুন করে শুরু করতে প্রস্তুত দলের ক্রিকেটাররা। সফরের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল নিয়ে সফরে যাবে মুশফিক। এরপর দুটি টেস্ট সিরিজের জন্য নতুন দল ঘোষণা করবে বিসিবি।
ওয়েস্ট ইন্ডিস সফরের ১৫ সদস্যের ওয়ানডে বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম(অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস, মমিনুল হক, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মো: মিঠুন আলি, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও আল আমিন হোসেন।

Need Ads