রেজাউল করিম, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চরণতলা গ্রামের কালিমন্দিরের সামনে কালিপূজা উপলক্ষ্যে ২২ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মেলা। সনাতন হিন্দু সম্প্রদায় এই কালিপূজায় আসে মনের বাসনা পূরণের আশায়। তথা মা কালির সুদৃষ্টিতে দেয়া হয় পাঠা বলি। প্রতি বছরের ন্যায় এবারো কালিপূজা উপলক্ষ্যে পাঠা বলিসহ মেলায় বিভিন্ন কর্মসূচী নেয় কর্তৃপক্ষ। বসে নানা ধরণের দোকানপাট।
মেলা কমিটির সভাপতি পিযুশ মদক জানান, এটি চরণতলা বারোয়ারী শ্রী শ্রী কালিমাতার মন্দির। এখানে প্রতি বছর এ দিনে পূজা উপলক্ষ্যে মেলা বসে। এবার শান্তিপূর্নভাবে মেলা শেষ হয়। নিরাপত্তার ব্যবস্থাও ছিল ভাল। এখানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও এসেছেন।
বৈশাখী উৎসবের সাথে প্রতি বছরের ন্যায় এবারো নাগর দোলা, পতুল নাচসহ নানা ধরনের খেলা ধূলা ও দোকান পাটের আযোজন করা হয়। এ জন্যে দুদিন আগে থেকে বিভিন্ন এলাকার দোকানীসহ নানা ধরনের পন্যের পসরা নিযে বসে ব্যবসায়ীরা। এখানকার বাসিন্দারা জানান, প্রায় একশ বছর ধরে এ মেলা বসে আসছে। তবে এ মেলায় লোক সংখ্যা বেড়েই চলছে।




