ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রকাশ্যে জেঠাত ভাইকে কুপিয়ে হত্যা : ঘাতক ভাই ও তার স্ত্রী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৪:০৭ অপরাহ্ণ

Nalitabari Murderনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সকালে উপজেলার উজানগাংপাড় গ্রামে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। একই বংশোদ্ভুত জেঠাতো ভাই ছোরহাব আলী উরফে ছুরু মামুদ (৫৫) কে প্রকাশ্যে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড চাচাতো ভাই আব্দুল বারিক (৪০) ও বারিকের স্ত্রী নাজমা (৩৫)। এদিকে ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘাতক বারেক ও তার স্ত্রী নাজমাকে গ্রেফতার করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

জানা যায়, ছুরু মামুদের সাথে চাচাতো ভাই বারেকের ৮৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছিল। ছুরু মামুদের দখলে থাকা ওই জমিতে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ধান কাটা অবস্থায় ছুরু মামুদ শ্রমিকের জন্য বিড়ি কিনতে পার্শ্ববর্তী দুগাংগারপাড় বাজারে যাওয়ার সময় আকস্মিক বারেক ও তার স্ত্রী পথরোধ করে এলোপাথারি রামদা ও ডেগার দিয়ে কুপাতে থাকলে ঘটনাস্থলেই সে মারা যায়। ওই সময় তার পুত্রবধূ তাছিরন গুরুতর আহত হয়। পরে নিহত ছুরু মামুদের লাশ পার্শ্ববর্তী মালিঝি নদীর পাড়ে ফেলে পালিয়ে যাওয়ার সময় বারেক ও তার স্ত্রীকে এলাকাবাসী ধাওয়া করে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘাতক বারেক ও তার স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আহত তাছিরনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম জানান, ঘটনাস্থলের পাশ থেকে পালানোর সময় হত্যাকান্ডে ব্যবহৃত রামদা ও ডেগারসহ ঘাতক বারেক ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!