ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ৩ আহত-৬

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০১৪ ৫:১৪ অপরাহ্ণ

Road-accident3কুমিল্লা প্রতিনিধি : কুমিল­ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬ জন। রবিবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল­ার চান্দিনা উপজেলার হারিখোলা ও দুপুর ১২টায় একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এবং মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় পৈয়ার পাথরে গোমতী নদীর বেড়িবাঁধে ট্রাক্টারের চাপায় ২ শিশু নিহত হয়।
জানা যায়  রবিবার বেলা ১১টার দিকে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ সংলগ্ন পৈয়া পাথরে গোমতী নদীর পাড়দিয়ে একটি মাটিবাহী ট্রাক্টর দ্রুতগতিতে যাবার সময় রাস্তার পাশে উল্টে যায়। এতে শিশু ট্রাক্টারের চাঁপায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত দুই শিশু হলো- ইমরান (১২) কুমিল­ার দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের প্রবাসী আব্দুস ছালাম মিয়ার ছেলে এবং ইমন (১০) মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে। নিহত ইমরান তার মায়ের সঙ্গে পৈয়া পাথর গ্রামে মামাবাড়িতে থাকতো। ইমরান ও ইমন গোমতী নদীর পাড়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো।
এ ব্যপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, কোম্পানীগঞ্জের অদূরে পৈয়াপাথরে গোমতী নদীর বেড়িবাঁধে এধরনের একটি দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে মাধাইয়াগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে ঢাকামুখী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এরশাদ (৫) মারা যান। এসময় অটোরিকশার চালকসহ আহত হন আরো ৩ জন। নিহত এরশাদ ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকার ঊষা জুট মিলের শ্রমিক। আহতরা  হলেন-দেবিদ্বার উপজেলার সানানগর গ্রামের জুলফু মিয়ার ছেলে মমিন (৪০), জয়নাল আবেদীনের ছেলে কাউসার (২০), সুলতানপুর গ্রামের কামাল মিয়ার ছেলে নয়ন (৮) ও নিহত এরশাদের মেয়ে মিম (১০)। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এদিকে, একই দিন দুপুর ১২টায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি পিকআপ ভ্যান একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার দুই যাত্রী আহত হন। এরা হলেন-চান্দিনার মেহার গ্রামের আব্দুল মান্নানের ছেলে কবির হোসেন (২৮) ও উপজেলার সদর এলাকার সীমা রানী (২৫)। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ জানান, এখান থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনায় ছেলের হাতে বাবা খুন

Shamol Bangla Ads

চান্দিনায় ছেলের হাতে খুন হয়েছেন বাবা সিরাজুল ইসলাম (৭০)। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কেরনখাল ইউনিয়নের দোতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম মোছলেম উদ্দিন (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে ওই পরিবারের সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে ছেলে মোছলেম উদ্দিন ধারালো দা দিয়ে কুপিয়ে বাবা সিরাজুল ইসলামকে হত্যা করে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চৌদ্দগ্রামে নার্সের ভূল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু : স্বামীসহ নার্স আটক

কুমিল­ার চৌদ্দগ্রামে লাইগেশান (স্থায়ী বন্ধাত্বকরণ) করতে গিয়ে নার্সের ভূল চিকিৎসায় প্রাণ গেল দুই সন্তানের জননী হালিমা বেগমের (২৫)। তিনি পৌরসভার রামরায় গ্রামের ট্রাক্টর চালক নবী হোসেনের স্ত্রী। শনিবার রাতে পুলিশ স্বামী শাহ আলমসহ নার্স আখি আক্তারকে আটক করেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ২-৩ দিন আগে হালিমা বেগম স্থায়ী বন্ধাত্বকরণ বিষয়ে নার্স আখি আক্তারের সাথে যোগাযোগ করলে শনিবার বিকেলে তাকে বাসায় আসতে বলা হয়। পূর্বের কথামতো হালিমা চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোডে নার্স আখির বাসায় গেলে সেখানে চিকিৎসা করা হয়। কিছুক্ষণ পর হালিমার অবস্থার অবনতি ঘটলে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার ও নার্স আখিকে তার স্বামী শাহ আলমসহ আটক করে।
এব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘বাদি পক্ষের অভিযোগ না পেয়ে পুলিশ নার্স আখি ও তার স্বামী শাহ আলমকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে সোপর্দ করে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল­া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়’।
উলে­খ্য, নার্স আখি দীর্ঘদিন ধরে কোন হাসপাতালে চাকরী না করলেও বাসায় এরকম অবৈধভাবে চিকিৎসা অব্যাহত রাখার অভিযোগ ওঠেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!