ads

বৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বঙ্গবাজার থেকে পুড়ে যাওয়া জামা কিনলেন মিম

খবর টি পড়েছেন : ২৬২
এবার বঙ্গবাজার থেকে পুড়ে যাওয়া জামা কিনলেন মিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বঙ্গবাজার মার্কেটে পুড়ে গেছে হাজার হাজার দোকান। দোকানে থাকা কাপড়ের সঙ্গে পুড়েছে হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। অনেক কোটিপতি ব্যবসায়ী এখন পথে বসে পড়েছেন। অনেকে কিছু কাপড় উদ্ধার করতে পারলেও তাতে লেগে গেছে পোড়া দাগ। এমন পোড়া কাপড় কিনেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১০০ কাপড়ের দামে আগুনে ঝলসে যাওয়া জামা কিনেছেন জনপ্রিয় এ নায়িকা।

Shamol Bangla Ads

অভিনেত্রীর জামা কেনার বিষয়টি বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেইজ থেকে নিশ্চিত করা হয়েছে। কয়েকটি ছবি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছেন ১০০ কাপড়ের দামে।’

এ ছাড়া লেখা রয়েছে— ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের। এর পর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’

Shamol Bangla Ads

পোস্টে আরো লেখা— ‘ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট। তবু সবাইকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহে উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইল।’
এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান লাখ টাকায় একটি লুঙ্গি কিনে নিয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দীর্ঘ ৮ মাস পর অভিনয়ে ফিরেছেন শেরপুরের অংকন পরবর্তী সংবাদ মহানায়িকার জন্মদিনে পাবনায় নানা আয়োজন