মোঃ আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : বগুড়া-৭ এলাকার সংসদ সদস্য এ্যড, আলতাফ আলী বলেছেন, মেধা বিকাশে, জাতির উন্নতির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি শিক্ষিত নয় সে জাতি উন্নতি বঞ্চিত। সে জন্য সকলকে শিক্ষিত হতে হবে। তিনি শনিবার গাবতলীর নারুয়ামালা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল গফুরের সভাপতিত্বে অন্যদের মধ্য উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান, জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী সরকার, সাধারন সম্পাদক গোলাম রব্বানী রতন, চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম পিস্তল, রেসেনা জালাল, খোকা, মতি, তাপস কুমার, অত্রস্কুলের ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুর রহমান, শিক্ষক আব্দুল বাছেদ, আনোয়ারুল ইসলাম, ছায়েদুর রহমান, আবউর রহিম, ওয়াহেদা মাজেদ, প্রাক্তন ছাত্র ডাঃ শামিম, ইমরান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি ক্রীড়া বিজলীদের হাতে পুরস্কার তুলেদেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করে।




