ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

ID-Card-Pic1ফারুক হোসেন, ঢাকা: রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ৫৩ হাজার একশ’টি ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এ সময় আমিনুল ইসলাম ওরফে মামুন ও তৌফিক ইমাম নামে দুইব্যক্তিকে আটক করা হয়। ১৯ এপ্রিল শনিবার ভোর ৪টার দিকে তাদের আটক করে কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (ওসি) জানান, টহলরত পুলিশ দেখে ওই দুইব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। ওসির দাবি, সম্প্রতি আদালত জাতীয় পরিচয়পত্র ছাড়া মোবাইল ফোনের সিমকার্ড নিবন্ধন নিষিদ্ধ করেছে। সন্ত্রাসীরা ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে সিমকার্ড কিনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ভিওআইপি ব্যবসায়ীদেরও ভুয়া জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় বলে জানান ওসি। ওসি আরও জানান উদ্ধার করা ভুয়া জাতীয় পরিচয়পত্র গুলো ওই দুই ব্যক্তি বিভিন্ন সিমকার্ড বিক্রির দোকানে সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!