ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে দেড়মাস ধরে গৃহছাড়া বৃদ্ধ বাবা-মা !

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:১৬ অপরাহ্ণ
রাণীনগরে দেড়মাস ধরে গৃহছাড়া বৃদ্ধ বাবা-মা !

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা মাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় গত দেড়মাস ধরে অন্যের বাড়িতে থেকে মানবেতর জীবন-যাপন করছেন বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াতা গ্রামে।

Shamol Bangla Ads

স্থানীয় সুত্রে জানাগেছে, ওই গ্রামের আব্দুল খালেক ওরফে বুলু (৫৮) তার স্ত্রী বেলী বেগমসহ ছোট ছেলে রুবেল হোসেন (২০) কে নিয়ে একে অন্যে থাকেন এবং মেজো ছেলে ফিরোজ হোসেন (৩০) স্ত্রী সন্তান নিয়ে একই বাড়ির ভেতরে আলাদা থাকেন । আরেক ছেলে উজ্জল হোসেন বসবাস করেন পার্শ্বেই আলাদা নিজ বাড়িতে। গত দেড় মাস আগে পারিবারিক ঝগড়া বিবাদের জের ধরে দুই ছেলে উজ্জল হোসেন ও ফিরোজ হোসেন সরদার বাবা, মা ও তাদের ছোট ভাই রুবেলকে মারপিট করে রাতের আধারে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে বৃদ্ধ দম্পতি গ্রামের বিভিন্ন লোকজনের বাড়ীতে থেকে মানবেতর জীবন-যাপন করছেন। এঘটনায় ন্যায় বিচার পাওয়ার আশায় ছেলেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এর পর থানাপুলিশ ছেলে উজ্জল হোসেনকে আটক করে থানায় রাখলেও পরের দিন পুলিশ উজ্জলকে ছেরে দেয় বলে বৃদ্ধ দম্পতিরা জানান।
এব্যাপারে ছেলে উজ্জল হোসেন জানান, বাড়িতে বাবা মার কোন জায়গা নেই। আমার দাদা আমাদেরকে জায়গা লিখে দিয়ে গেছে। আর ছোট ভাই রুবেল এর জায়গা থাকলেও তা আছে প্রতিবেশিদের দখলে।
এব্যাপারে বৃদ্ধ বুলু দাবি করে বলেন ওই বাড়ির ভেতরে তার বাবা ৩ নাতিকে সম্পত্তি লিখে দেবার পরও কয়েক শতক জায়গা তার রয়েছে। এরপরেও তার ছেলেরা বাড়ি থেকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, শুধু বাড়ি থেকে বের করে দিয়েই ক্ষান্ত হয়নি ছেলেরা উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়েও “হয়রানী” করছে বলে জানান তিনি।তিনি বলেন, আমি বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি। তবে পুলিশ এখনো কোন ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল­াহ আল-মাসউদ চৌধুরি জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি উজ্জলকে আটক করেছিলাম। তারা আপোষ করে বাবা মাকে বাড়ি তুলে নেবে এই শর্তে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তা না করে উল্টো বাবাসহ অন্যদের জড়িয়ে ডাকাতি ও মারপিট সংক্রান্ত মামলা করেছে আদালতে। দ্রুত এই ঘটনার তদন্ত করে বাবা মাকে বাড়িতে উঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!