ads

মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে শর্তসাপেক্ষে কাল থেকেই ক্লাস শুরু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৫, ২০১৪ ৮:০০ অপরাহ্ণ

BAU Picবাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সিন্ডিকেটে দেওয়া সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে শিক্ষক সমিতি দেওয়া আল্টিমেটামের শেষদিন (আজ) আবারও জরুরী সভায় বসে শিক্ষক সমিতি।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শুরু হয় শিক্ষক সমিতির জরুরী সভা। এসময় সাদ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত খুনীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের শিক্ষক ড. আবু তাহের মো: জিয়াউদ্দিন-কে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট নতুন রিভিউ কমিটির ঘোষণা করা হয় এবং এই  রিভিউ কমিটিকে আগামী ২১দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়।
পাশাপাশি আবাসিক হলগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: সুলতান উদ্দিন ভূঁইয়া-কে চেয়ারম্যান করে ১৫সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসান, বলেন, ‘আমাদের দাবি মোতাবেক ছাত্র ছাত্র বিষয়ক উপদেষ্টা ও আশরাফুল হক হলের প্রভোষ্ট পদত্যাগ করায় আমরা আগামীকাল থেকে ক্লাসে ফিরছি’।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়’৭১ পাদদেশে সমাবেশ করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা গঠিত  রিভিউ কমিটিকে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দিয়ে ক্লাসে ফিরার ঘোষণা দেন তবে কোন পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানান। শিক্ষার্থীরা আরো বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টার মধ্যে রিভিউ কমিটি তাদের তদন্ত রিপোর্ট পেশ না করলে  মঙ্গলবার থেকে কঠোর আন্দোলন শুরু হবে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!