আনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের রানীশংকৈলে সবজি বিক্রেতারা ক্রেতাদের ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী অফার দিয়েছে।
বিভিন্ন কোম্পানী অনেক সময় নানান অফার দিয়ে থাকে। এবার রানীশংকৈলে ব্যতিক্রমধর্মী এক অফারের দেখা মিলেছে রানীশংকৈলে সবজির বাজারে। বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে সবজির বর্তমান বাজার চড়া। রোববার উপজেলার নেকমরদ বাজারে বেশী সবজি বিক্রীর আশায় সবজি বিক্রেতারা অভনব পন্থায় কাঁচা তরকারী বিক্রীতে ক্রেতাদের আকর্ষণ করতে বাজারে নতুন মাত্রা যোগ করেছে।
সবজি বিক্রেতা মামুন জানায়, বাংলাদেশের প্রায় সব কোম্পানী বিভিন্ন অফার দিয়ে থাকে। তেমনি এবার আমরা সবজির বাজারে বৈশাখী অফারের বিশেষ ব্যবস্থা করেছি। বেগুন গত সপ্তাহে ১৫ টাকা কেজি দরে বিক্রী হলেও বৈশাখকে উপলক্ষ করে ৪০/৪৫ টাকা দরে বিক্রী হয় সাথে এক কেজি আলু ফ্রি দেয়া হয়। ইতিমধ্যে বাজারে নতুন সবজি হিসেবে যোগ হয়েছে সাজনা, প্ল, করল্যা ও ঢেঁড়স। যার প্রতি কেজি ৭০/৮০ টাকা দরে বিক্রী করা হচ্ছে সাথে এক কেজি দেশী পেঁয়াজ ফ্রি দেয়া হচ্ছে। তারপরও দাম বেশী হওয়ায় আশানরূপ ক্রেতা মিলছেনা। উভয় সংকটে সবজি বিক্রেতারা।




