রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈল-পীরগঞ্জ সড়কের গোগর বেলতলীতে নৈশ কোচ বাবলুর সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের হেলপার হেমন্ত (২০) নিহত হয়েছে। সে চাপাইনবাবগঞ্জের রপিত চন্দ্র রায়ের ছেলে। ১৩ এপ্রিল রবিবার ভোরে ওই দূর্ঘটনায় মাইক্রোবাসের চালক মোঃ সেন্টু (২৫) গুরুতর আহত হয়।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাবলু নাইট কোচ ঢাকা মেট্রো ব ১৪-১০৫৯ এর সাথে রানীশংকৈল ভরনিয়্ াথেকে চাপাইনবাবগঞ্জের অভিমুখে যাওয়া মাইক্রোবাস ঢাকা মেট্রো চ ৫৪-০০৮১ এর মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের হেলপার হেমন্ত গুরুতর আহত হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। একই গ্রামের মাইক্রো চালক মোঃ সেন্টু গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে।
হেলপার মাইক্রোবাসের চালকের আসনে ছিল। এস আই মামুন ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি শান্ত করেন। মাইক্রোবাসটি রানীশংকৈল থানায় রাখা হয়েছে।




