এম লুত্ফর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের কালাই গোবিন্দপুরে সংখ্যালঘু স¤প্রদায়ের কিশোরী ধর্ষনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের কালাইগোবিন্দপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহন করেন। এসময় কালাইগোবিন্দপুর বাজারের ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ রেখে মানব বন্ধনে অংশনেন। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, স্থানীয় সমাজকর্মী আসাদুজ্জামান আসাদ, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার, ফারুক সেকান্দার, ধর্ষিতার ভাই হৃদায় বাসফর প্রমুখ। বক্তারা অবিলমম্বে ধর্ষনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

উলেখ্য, গত ৩০ মার্চ রবিবার রাত নয়টায় নরসিংদী শহর থেকে বাড়ী ফেরার পথে চরাঞ্চলের কালাই গোবিন্দপুর নৌকাঘাট থেকে ভাই হৃদয় বাসফর’র হাত পা বেধে রেখে ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত পুলিশ কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি।




