ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টায় নোয়ারাই-দোয়ারা সড়কের কাড়ইলগাঁও নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। একই এলাকায় ৩যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের লোকজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানের বাতাস। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনারদিন বিকেলে কালারুকা ইউনিয়নের রাজাপুর মাঠে ফুটবল খেলতে যায় ৩ যুবক। খেলা শেষে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল তারা। কিন্তু বাড়ি ফিরলো তারা লাশ হয়ে। মোটরসাইকেল যোগে নোয়ারাই-দোয়ারাবাজার সড়কের কাড়ইলগাঁও নামকস্থানে পৌছলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে স্বজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ৩আরোহী। এতে ঘটনাস্থলেই নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের বাবুল মিয়ার পুত্র আব্দুল করিম জনি (২২) ও একই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের আলতাব মিয়ার পুত্র মাছুম আহমদ (২০) মারা যায়। অপর আরোহী বারকাহন গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র সায়েম আহমদ (২৩)কে মুমুর্ষ অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থার অবনতি ঘটলে শনিবার দুপুরে সিলেট ইবনেসিনা হাসপাতালে স্থানান্তর করা হলে এখানেও লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। ১৮ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সন্ধ্যায় সে মৃত্যুর কুলে ঢলে পড়ে।
দোয়ারায় ফোরষ্ট্রোক থেকে পড়ে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু

দোয়ারায় চলন্ত ফোরষ্ট্রোক থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোয়ারা হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা এ যুবক দোয়ারা বাজার থেকে একটি ফোরষ্ট্রোকে উঠে ছাতক যাওয়ার উদ্দেশ্যে। একমাত্র যাত্রী নিয়ে ফোরষ্ট্রোক হাসপাতালের সামনে পৌছলে সে গাড়ী থেকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে। পরে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলেও নাম-পরিচয় না পাওয়ায় লাশ হস্তান্তর করতে পারছেনা। দোয়ারা থানার অফিসার্স ইনচার্জ সেলিম নেওয়াজ জানান, অজ্ঞাতনামা এ যুবক ষ্ট্রোকজনিত কারনে ফোরষ্ট্রোক থেকে পড়ে মারা যায় বলে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে।
প্রাথমিক সমাপনি পরীক্ষায় প্রমি দস্তিদার উপজেলার মধ্যে প্রথম
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাতকের প্রমি দস্তিদার উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সে বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু দস্তিদার ও কৈতক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রানী দাসের কন্যা। জিপিএ-৫ টেলেন্টপুল বৃত্তিসহ প্রথম স্থান অধিকারী প্রমি ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী। বর্তমানে সে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। সে সকলের আশীর্বাদ প্রার্থী।
ছাতকে সার্ভে আমিনশীপ কোর্সের সনদপত্র বিতরনী

ছাতকে সাইবার টেকনিক্যাল ইনষ্টিটিউট সার্ভে আমিনশীপ কোর্সের সনদপত্র বিতরনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলেজের সিনিয়র ইন্সট্রাক্টর সুব্রত শেখর শুভ’র সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জমিউল আক্তার খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার সিংহ, এএইচএম ফিরোজ, ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাসান তানভির। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কলেজ ছাত্র মুজাহিদ হোসেন। ৩মাসব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষন শেষে ১৪জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র বিতরন করা হয়।
মরহুম আব্দুল মছব্বির ছিলেন আ.লীগের একজন নিবেদিত প্রান
——–মুহিবুর রহমান মানিক এমপি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রবীন নেতা আব্দুল মছব্বির মেম্বার ছিলেন আ.লীগের একজন নিবেদিত প্রান। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে তিনি আ.লীগের দলীয় কর্মকান্ডে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে উপজেলা পর্যায়ে একজন দলীয় অভিভাবককে হারালো। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার বিকেলে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার, আ.লীগ নেতা আব্দুল মছব্বির স্মরনে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ.লীগ নেতা মাস্টার আব্দুল বাতিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব এমএ কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুর রহমান চৌধুরী খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, বিলাল আহমদ, পলী বিদ্যুতের পরিচালক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, আ.লীগ নেতা নাজমুল হোসেন, আব্দুল মালিক, কেডিএস এনামুল হোসেন, ফয়জুল কবির লাকি, মৌলভী আব্দুল মালিক, আব্দুস শহিদ, মাফিজ আলী, উকিল আলী, আব্দুস শহিদ মেম্বার, মাস্টার শফিকুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মকসুদ হাসান আতর, আশরাফুল আলম শেফিন, আবুল কালাম, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, জুয়েল আহমদ, মুহিবুর রহমান, কফিল উদ্দিন, লায়েক আলী, রাজা মিয়া প্রমুখ। সভা শেষে ছাত্রদল নেতা কয়েছ আহমদ আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগে যোগদান করেন।




