ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ার প্রাক্তন ও জকিগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আমিতাভ আর নেই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৮:৪৪ অপরাহ্ণ

Dr.omitav daমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রাক্তন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা এবং বর্তমানে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা বিশিষ্ট চিকিৎসক ডাঃ আমিতাভ দে গতকাল শনিবার ভোর সাড়ে ৪ টায় ঢাকাস্থ ইউনাইটেড প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
৩ সন্তানের জনক ডাঃ অমিতাভের একমাত্র পুত্র সন্তান ২০০৪ সালে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও মা সহ বহু আত্বীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ডাঃ অমিতাভের মরদেহ ঢাকা থেকে এম্বুলেন্সে করে প্রথমে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের পোষাইনগরে নবনির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর দেবলায়ে, পরে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে এক নজর তাকে দেখতে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী, শুভাকাংক্ষী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন স্তরের সাধারন মানুষ উপস্থিত হন ।
এ সময় হাসপাতালের পক্ষ থেকে তার মরদেহে প্রথমে ফুল দিয়ে শ্রæদ্ধা জানান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলা উদ্দিন আল আজাদ। উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সিলেট বিভাগীয় বিএমএ এর সভাপতি ডাঃ রুকন উদ্দিন আহমেদ ও নির্বাহী সদস্য ডাঃ আবু সাঈদ আব্দুল্লাহ মুকুল, মৌলভীবাজার বিএমএ এর সভাপতি ডাঃ সাব্বির হোসেন ও সাধারন সম্পাদক ডাঃ শাহাজাহান কবির চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, জাপা কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সুশীল সেনগুপ্ত. প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, হাসপাতালের আরএমও ডাঃ মহি উদ্দিন আহমদ, ডাঃ নুরুল হক ও জকিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লা আল মেহেদি প্রমুখ ।
সর্বশেষ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামে ডাঃ অমিতাভের মামার বাড়ীর পারিবারিক শ্বশান ঘাটে বিকেল ৫. ১৫ মিনিটে তার অন্তিষ্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হয়।
শোক প্রকাশঃ ডাঃ অমিতাভের মৃত্যুতে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি মোঃ আব্দুলর মতিন, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, সাবেক এমপি এমএম শাহীন, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, পৌর মেয়র কামাল আহমদ জুনেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক সম্পাদক এ.কে.এম শফি আহমদ সলমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম.শাকিল রশীদ চৌধুরী, জাসদ উপজেলা সম্পাদক মইনুল ইসলাম শামীম, জেলা জাপা সহ সভাপতি মোঃ খুরশীদ উল¬াহ ও প্রচার সম্পাদক এবিএম ছিদ্দিক আহমদ লোকমান, জাপা সভাপতি এম লুৎফুল হক, সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়া সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকা সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক জাফর আহমদ গিলমান, এডভোকেট তাজুল ইসলাম, যুক্তরাষ্ট প্রবাসী সাংবাদিক মঈনুর রহমান সুয়েব, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ রফিকুর রহমান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক তারেক হাসান, প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!