মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বৈসাবি উদযাপন উপলক্ষে ১২ এপ্রিল শনিবার একটি বৈসাবি র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বিপুল সংখ্যাক উপজাতীয় নারি পুরুষ এ র্যালিতে অংশ নেন। বাদ্য যন্ত্র বাজিয়ে বেশ উৎসব মুখর পরিবেশে অনেকটা শান্তিপূর্ণভাবেই এ শোভাযাত্রা শেষ হয়। গ্রাম, গঞ্জে পাড়ায়, মহল্লায় বৈসাবি’র নানা আয়োজন ও বিভিন্ন রকম খেলাধুলা চলছে বলে জানা গেছে। এ উপজেলায় বৈসাবি মেলার আয়োজন না থাকায় মানিকছড়ি মহামুনি রাজবাড়ি মেলায় উৎসুক জনতা বরাবরই সেখানে যোগ দেন। রবিবার মূল বিজু এবং সোমবার গইজ্যা-পইজ্যার মধ্য দিয়ে শেষ হবে চাকমাদের বিজু অনুষ্ঠান। আর মারমাদের চলছে সাংগ্রাই উৎসব। ত্রিপুরা জনগোষ্টির মধ্যে পালিত হচ্ছে বৈসু। তবে এখানে মারমা ও চাকমা সম্প্রদায় বেশি। আগামী ১ বৈশাখ ১৪২১সালকে বরণ করতে নববর্ষের র্যালি হওয়ার কথা রয়েছে।




