কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ার ঘাট থেকে কয়া ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৪ কিঃমিঃ রাস্তা মেরামতের দাবীতে সিএনজি, অটো রিক্সা চালক ও এলাকার জনসাধারণ প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে অবরোধকারীরা কয়া ইউনিয়নের চেয়ারম্যান স্বপনের নিকট রাস্তা মেরামতের দাবী জানায়। শুক্রবার সকালে ঘোড়ার ঘাট গোলঘর এলাকায় এ সড়ক অবরোধ কর্মসুচী পালন করা হয়। অবরোধকারীরা অভিযোগ করে বলেন, কুমারখালী উপজেলা পরিষদে যাবার একমাত্র পথ ঘোড়ার ঘাট দিয়ে কয়া ইউনিয়নের রাস্তা। প্রায় ৫ বছর যাবৎ এ রাস্তা মেরামতের অভাবে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এ রাস্তার পাশে রয়েছে স্কুল, কলেজ, ভুমি অফিসসহ মসজিদ। পার্শ¦বর্তী ৪টি ইউনিয়নের জনসাধারণের এক মাত্র এই রাস্তা দিয়ে চলাচলের পথ। রাস্তাটি সংস্কারের অভাবে ভেঙ্গে চুড়ে খানাখন্দে পরিনত হলেও স্থানীয় প্রশাসনের নজরে আসছেনা। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করতে অসহোনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সিএনজি, অটো রিক্সাসহ সকল প্রকার যানবাহন চলাচল করতে পাড়ছেনা। রাস্তাই যান বাহন চলাচল করতে গেলে ভেঙ্গে চুড়ে যানবাহন রাস্তায় পড়ে থাকছে। কয়া ইউনিয়নের চেয়ারম্যান স্বপন জানান, রাস্তাটি মেরামত করার জন্য এলজিইডি ইতোমধ্যে ৩৯ লাখ টাকার টেন্ডার আহবান করেছে। চুয়াডাঙ্গার মাদানী ইন্টারপ্রাইজ কাজটি পেয়েছে। তবে ইষ্টিমেট কম হওয়ায় পুনরায় নতুন করে কাজের ইষ্টিমেট ঢাকায় প্রেরন করেছে। আশা করি চলতি মাসেই এই রাস্তার কাজ শুরু হবে। তবে তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন কাজ করার সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে কেউ যদি কোন প্রকার চাঁদাবাজী করতে যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগীতাও তিনি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, শাহিনের নেতৃত্বে মিলন, আবু সাঈদ, খুয়াজ, শাহানুর, আকরাম, আসাদুল, মাসুদ, মহির, মিজবার, করিমসহ শতাধিক সিএনজি চালক।




