ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক এবিএম মুসার মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের শোকসভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৬:২৬ অপরাহ্ণ
সাংবাদিক এবিএম মুসার মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের শোকসভা

ভোলা প্রতিনিধি : বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট প্রবীণ খ্যাতিমান সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল রাত ৮টার দিকে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবিএম মুসার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য ও কালবেলা ভোলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান, সাংস্কৃতিক সম্পাদক ও সংবাদ ভোলা প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, জনকণ্ঠ ও মাছরাঙ্গা প্রতিনিধি হাসিব রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি শিমূল চৌধুরী, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, আলোবার্তা প্রতিনিধি কামরুল হাসান মুকুল, ভোরের অঙ্গিকার প্রতিনিধি এম. ছিদ্দিকুল্যাহ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শহিদুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন, সচেতন প্রতিদিন প্রতিনিধি নুরে আলম ফয়েজ, মনির সাজোয়াল, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, যুগান্তর ও গাজী টিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন, বিডিভিউ টুয়েন্টিফোর ডটকম ভোলা প্রতিনিধি নুরে আলম জিকু, জাষ্ট নিউজ ও জিনিউজ ভোলা প্রতিনিধি এম. শরীফ হোসাইন, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমূখ। সভায় বক্তারা এবিএম মুসার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামস্ উল আলম মিঠু।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!