পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূলে কৃষি উপকরন বিতরন করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে প্রান্তিক চাষীদের সমন্বয়ে এক উদ্বুদ্ধকরন সভা উপজেলা চত্তরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ। পরে ৪৫ জন প্রান্তিক চাষীর ৪০ জনকে (উপসী) জন প্রতি ২০ কেজি ইউরিয়া, ডিএ,পি-১০ কেজি, এমওপি কেজি ও বীজ ১০ কেজি সহ সেচের জন্য ৩০০ টাকা করে এবং ৫ জন (নরিকা) কৃষকের প্রতি জনকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, এমওপি ৫ কেজি, বীজ ১০ কেজি ও সেচ ও নিড়ানী বাবদ ৬০০ টাকা করে দেয়া হয়।




