আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দুরীকরন ও শতভাগ পদোন্নতির দাবীতে বাংলাদেশ প্রাথমিক সকহারি শিক্ষক সমাজ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলায় সকহারি শিক্ষকরা প্রতিদিন ১ ঘন্টা করে কর্মবিরতি পালন ও স্বাক্ষর গ্রহন কর্মসূচী পালন অব্যাহত রাখায় শিক্ষাদান কার্যক্রম মারাত্বক বিঘ্নিত হচ্ছে। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের আহবায়ক জি.এম এনামুল হক জানান তাদের দাবী মেনে নেয়া না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন অব্যাহত থাকবে। উল্লেখ্য ১ এপ্রিল থেকে বেলা ১০ টা হতে ১১ টা পর্যন্ত অত্র উপজেলার ৯০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৪ শতাধিক সহকারি শিক্ষকগন এ কর্মসূচী পালন অব্যাহত রেখেছেন।

সান্তাহারে ভল্কা নাইজিং মিস্ত্রীর রহস্যজনক মৃত্যু
মঙ্গলবার রাতে আদমদীঘির সান্তাহার পশ্চিম ঢাকারোড নামক স্থানে শাহিন (২৮) নামের এক ভল্কা নাইজিং মিস্ত্রীর নিজ ঘরে রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পরদিন বুধবার দুপুরে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বগুড়া মর্গে প্রেরন করেন। শাহিন উপজেলার সাঁতাহার এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে। এ ব্যাপারে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহিন ওই স্থানে রাস্তার পাশে টিনের বেড়া দিয়ে এটি ঝুঁপড়ি ঘর তৈরী করে বাসও ট্রাকের চাকায় হাওয়া সহ ভলকা নাইজিংয়ের কাজ করতো। গত মঙ্গলবার রাতে কাজ শেষে তার ব্যবসায়ীক ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন বুধবার সকাল ৮ টায় জনৈক ব্যাক্তি তার ঘরে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পারিবারিক সূত্রে বলা হয় শাহিন মৃগী রোগী ছিল।
আদমদীঘিতে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলা অডিটরিয়ামে কৃষি অধিদপ্তরের আয়োজনে আউশ প্রনোদনার উদ্দ্যেশে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অথিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখের ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ মালা। বক্তব্য রাখের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুজ্জামান, কৃষি সম্প্রসারন অফিসার আদনান বাবু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা ২৫০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ ২০ কেজি করে ইউরিয়া সার .১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়া জমিতে আগাছা দমন ও জমিতে সেচ দেয়া বাবদ ব্যাংকের মাধ্যমে অর্থ সহায়তা দেয়া হয়।
নারী সহ জিম্মাদার গ্রেফতার
আদমদীঘিতে স্কুল ছাত্রী অপহরনের ৭ দিনেও উদ্ধার হয়নি ঃ তৎপরতা চলছে
বগুড়ার আদমদীঘিতে মনিকা রানী দেবনাথ (১৫) নামের এক স্কুল ছাত্রীকে অপহরনের দীর্ঘ ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ ভিকটিমকে উদ্ধার কিংবা মুল আসামী নাজমুল হককে গ্রেফতার পারেনি। গত বুধবার পুলিশ নাজমুল হকের মা নাছিমা বেগম (৪২) এবং জিম্মাদার সাওইল গ্রামের হাজি আজিজার রহমান শেখ (৫৫)কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান ভিকটিম উদ্ধারের ব্যাপক তৎপরতা চলছে। অল্প সময়ের মধ্যেই উদ্ধার সম্ভব হবে। ।
তদন্তকারি এস আই দুলাল হোসেন জানান, উপজেলার দত্তবাড়িয়া গ্রামের অনিল চন্দ্র দেবনাথের মেয়ে সাওইল স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী মনিকা রানী দেবনাথ গত ৩ এপ্রিল সকাল ১০ টায় বাড়ী থেকে স্কুলে যাবার পথে নওজান পুকুরের পশ্চিম পাড় থেকে নাজমুল হক সহ তার সহযোগীরা জোড় পূর্বক অপহরন করে নিয়ে যায়। এর পর ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এ ঘটনায় নাজমুলের বাবা নজরুল ইসলাম (৫৫) ভাই নুর ইসলাম (২৫) ও পরশী আব্দুল মান্নানের ছেলে রাজিব (১৮) কে আটক করে। আটককৃতরা ভিকটিম মনিকা রানীকে ফেরৎ দিবে অঙ্গীকার করার প্রতিশ্রæতিতে পরদিন স্থানীয় হাজি আজিজার রহমান শেখ সহ স্থানীয় জিম্মায় আটক ওই তিন জনকে ছেড়ে দেয়া হয়।
এ দিকে দীর্ঘ ৭ দিনেও অপহৃতা স্কুল ছাত্রী মনিকাকে ফেরৎ না দিয়ে কৌশলে নাজমুলের আটক পিতা ভাই সহ ৩ জন গা-ঢাকা দিয়ে মনিকাকে ইসলাম ধর্ম গ্রহনের চেষ্টা করা হচ্ছে এমন খবরে পুলিশ গত বুধবার মুল আসামীর মা নাছিমা ও জিম্মাদার হাজি আজিজার শেখকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে।




