ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:২৩ অপরাহ্ণ
মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ সময় ২ জন গুরুতর আহত হলে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খুনের সাথে জড়িত আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, একটি কোদাল হারানোর তুচ্ছ ঘটনায় উপজেলার চান্দাস ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের আনোয়ার হোসেন আকবর আলীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন। এ বিবাদের জের ধরে ঘটনার দিন ৮ এপ্রিল মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন বল্লম দিয়ে আকবর আলীকে আঘাত করে। এ সময় গুরুতর আহত আকবরকে হাসপাতালে আনার পর ওইদিনই সে প্রাণ হারায়। ঘটনার সময় বল্লমের আঘাতে একই গ্রামের আবুল কালাম এবং আঃ সালাম গুরুতর আহত হলে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে নিহত আকবর আলীর পুত্র এরশাদ আলী বাদী হয়ে আনোয়ার হোসেন এবং তার পুত্র আলমগীরকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Need Ads
error: কপি হবে না!