ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁর কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা সফর অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৫:০০ অপরাহ্ণ

photo,sapahar,08-04-2014নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ঠাঁঠা বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত সাপাহার, পোরশা ও পত্নীতলা উপজেলার প্রান্তিক চাষীদের সামর্থ বৃদ্ধি ও কারিগরি সহায়তা বাস্তবায়নের লক্ষে কেঁচো সার উত্পাদন ও ব্যবহার বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরনে এক ব্যাতিক্রমী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নওগাঁ জোনের আয়োজনে জেলার তিনটি উপজেলার ৪০ জন প্রকৃত কৃষককে কেঁচো সার উৎপাদন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষে গত ২৬ এপ্রিল গাইবান্ধার ফুল ছড়ি উপজেলার কাবিলপুর,উরিয়ার চর এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় গণ উন্নয়ন কেন্দ্র নামের একটি বে-সরকারী উন্নয়ন সংস্থার সহায়তায় যমুনার চরের বাসিন্দারা কেঁচো সার উৎপাদন ও ব্যবহার করে কি ভাবে তাদের ভাগ্যের উন্নয়ন করছে তা দেখানো হয়। এই ব্যতিক্রমী শিক্ষা সফরে অংশ গ্রহনকারী কৃষকদের নিজ এলাকায় শষ্য উৎপাদন রাসায়নিক সারের পরিবর্তে পরিবেশ বান্ধব জৈব সার হিসেবে কেঁচো সার উৎপাদন প্রয়োগ ও সংরক্ষন এবং বাজারজাত করে অধিক মুনাফা অর্জনের মধ্য দিয়ে কিভাবে দেশের কৃষি ক্ষেত্রকে আরো সমৃদ্ধশালী করে গড়ে তোলা যায় এ বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়। উলে­খ্য যে কুয়েত গুডউইল ফান্ড (কে জি এফ)এর আর্থীক সহায়তায় নওগাঁর বরেন্দ্র ্অঞ্চলের তিনটি উপজেলা সাপাহার ,পোরশা ও পতœীতলার কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে বে-সরকারী সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রগ্রাম কো-অর্ডিনেটর মিঃ মানিক চন্দ্র রায় বলেন কৃষকগন সারাটি বছর ফসল উৎপাদনে ব্যস্ত সময় কাটায় তাই তাদের বিনোদনের সময় অতিকম। আমরা এদিক টা চিন্তা করেই কৃষকদের জন্য সম্পুর্ন অন্যরকম শিক্ষা সফরের আয়োজন করেছি । কৃষকগণ যাতে নতুন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তা কাজে লাগিয়ে দেশের কৃষিক্ষেত্রকে আরো সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারে। কৃষকদের ব্যাতিক্রমী শিক্ষা সফরে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আরেফিন, আব্দুল আলিম, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল করিম, মনিরুজ্জামান, সাপ্তাহিক সাপাহার বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক বাবুল আকতার প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!