ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বিভিন্ন মামলার পলাতক আসামী পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল-হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এস,এম আবু ফরহাদের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে রোবার ভোর ৫টার দিকে উপজেলার মুশরীভূজা (খাসপাড়া) গ্রামের আবু বক্করের ছেলে আল-আমিন(২২) কে তার বাড়ী হতে পুলিশ অতর্কিত প্রবেশ করে হাতে-নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী আল-আমিন বিভিন্ন মামলায় জড়িত থাকার অপরাধে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে পলাতক ছিলো ও গ্রেফতারের দিনই সে বাড়ীতে আসে বলে অফিসার ইনচার্জ এস,এম আবু ফরহাদ জানান।









