রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে এইচ এস সি পরীক্ষা চলাকালিন সময় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নোত্তর সরবরাহের সময় খুনিয়াদিঘি চত্ত¡র থেকে তিন জনকে আটক করে ৮ই এপ্রিল নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
চলমান এইচএসসি পরীক্ষা চলাকালিন সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন উপজেলার নেকমরদ চন্দনচহট গ্রামের আঃ গফুরের ছেলে আঃ সাত্তার (২৬), গন্ডগ্রামের আঃ রহমানের ছেলে তাজামুল হক(২৬) ও বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা ব্রক্ষতোল গ্রামের সামসুল হকের ছেলে গোলাম মোস্তফাকে বেলা সাড়ে ১১টায় পরীক্ষার্থীকে প্রশ্নোত্তর সরবরাহের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, দু’টি গাইডবইসহ কিছু প্রশ্নোত্তর পাতা সহ আটক করে।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষা সমুহ (অপরাধ) আইন, ১৯৮০’র অধিনে পরীক্ষার্থীকে সহায়তা করার শাস্তি ধারা ৯(খ) ধারামতে তাদের প্রত্যেককে দু’বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
হরিপুরে ইক্ষু ও সাথী ফসল চাষের চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাওয়ের হরিপুর চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে ঠাকুরগাও চিনিকল মিল লিমিটেডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ষ্টেশন ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্তে¡ উন্নত পদ্ধতিতে ইক্ষু ও সাথী ফসল চাষের উপর চাষী প্রশিক্ষণ ৮ই এপ্রিল অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আঃ আজিজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, এএলাকায় এক সময় প্রচুর আখের চাষ করা হতো। এখন তা আর না থাকলেও এলাকার মানুষের আগ্রহ দেখে আখ চাষের উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে। মানুষের মেধাশক্তি বৃদ্ধি এ অঞ্চলের উৎপাদিত আখ থেকে প’রণ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাও চিনিকল লিমিটেডের জিএম(কৃষি) মোঃ খন্দকার আবুল হোসেন।
বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সার্বিক প্রচেষ্টায় আয়োজিত চাষী প্রশিক্ষণ কর্মশালায় আখ চাষী আঃ খালেক, আল্ মোঃ নুরুল ইসলাম, মোঃ ইউসুফ আলী বক্তব্য রাখেন। রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি সেতাউর রহমান, চ্যানেল নাইন প্রতিনিধি মাসুদ পলক উপস্থিত ছিলেন।




