ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় স্ত্রী ও শিশু পুত্রকে জবাই করে হত্যা : হতাশাগ্রস্থ স্বামী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ২:২৭ অপরাহ্ণ

PHOTO-640পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় হতাশাগ্রস্থ এক স্বামী স্ত্রী ও শিশুপুত্রকে ধারালো হাসুয়া কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছে। হত্যা করার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হয়। বর্তমানে ঘাতক স্বামী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিন সলুয়া গ্রামে। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Shamol Bangla Ads

থানাপুলিশসুত্রে জানাগেছে, ঘটনার দিন সোমবার রাতে সন্তোষ দাশ ফটিকের পুত্র দীপক দাশ অনেকটাই হতাশাগ্রস্থ স্ত্রী সন্তানদের হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন রাতে স্ত্রী এবং পুত্রসন্তানকে ঘুমের ঔষুধ খাইয়ে দেয়। পরে তারা ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২ টার দিকে ধারালো হাসুয়া কাঁচি দিয়ে হতাশাগ্রস্থ দীপক স্ত্রী অনিমা দাশ (৩০) ও পুত্র সজিব দাশ (৮) কে জবাই করে হত্যা করে। পরে সে বিষপান করে আত্মহত্যা করার চেষ্ঠা করলে স্থানীয় লোকজন রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার দিন রাতে শিশু কন্যা প্রিয়াংকা (১২) তার দাদীর নিকট অবস্থান করায় বেঁচে যায়। পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসএম শফিউল­াহ ও থানাপুলিশ ঘট্নাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের প্রেরণ করে। এ ব্যাপারে অনেকটাই হতাশাগ্রস্থ হয়ে স্বামী দীপক দাশ এ ঘটনা ঘটিয়েছে বলে ওসি (তদন্ত) কাজী কামাল হোসেন জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!