ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বনগাও বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকানঘর ভষ্মিভূত হয়েছে। ৭ এপ্রিল সোমবার মধ্যরাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানাপুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে বাজারের কাপড় ব্যবসায়ী আবুল হাছেনের দোকানে বৈদ্যুতিক সর্ট শার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ওষুধ ফার্মেসী, মুদি দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ১৭টি দোকানের সম্পূর্ণ মালামালসহ পুরে ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।




