ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আংগিনা মডেল ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত : মেরাজ সভাপতি, মনি সম্পাদক নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ১:৪৩ অপরাহ্ণ

anginaস্টাফ রিপোর্টার : শেরপুরের অন্যতম ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন আংগিনা মডেল ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ৭ এপ্রিল সোমবার শেরপুর জেলা শহরের উত্তর গৌরীপুর মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সাপ্তাহিক নতুন যুগের সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মেরাজ উদ্দিন। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আঃ রহমান রুমান, খেলোয়ার মনিরুজ্জামান মনি, মোবারকপুর মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমান, উত্তর গৌরীপুর মডেল স্কুলের শিক্ষক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন, সাবেক হাডুডু খেলোয়ার মোফাজ্জল হোসেন পাখি, নুরুল আমীন, রুবেল, আজহার আলী, মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ হেলাল উদ্দিন। পরে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২৫সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছেন, যথাক্রমে সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিন, সহসভাপতি আঃ রহমান রুমান, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক মোফাজ্জল হোসেন পাখি ও নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ রাজু, ক্রীড়া সম্পাদক সোহেল, সহঃক্রীড়া সম্পাদক হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক রুকন, সহঃ সাংস্কৃতিক সম্পাদক আনার আলী, সাহিত্য সম্পাদক মোঃ মাসুদ, শিক্ষা ছাত্র বিষয়ক সম্পাদক জিয়ার আলী, সমাজ সেবামূলক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহঃ সমাজ সেবামূলক সম্পাদক রুবেল, দপ্তর সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহঃ দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ, প্রচার সম্পাদক রিপন, সহঃ প্রচার সম্পাদক আঃ মতিন, স্কাউট বিষযক সম্পাদক শাহাদৎ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা খাতুন, সহঃ মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না পারভীন, সদস্য আজহার আলী, বুলবুল, নাজমুল হাসান ও সোহাগ। এছাড়াও রয়েছে ৭১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ।

Need Ads
error: কপি হবে না!