ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবি শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় শিক্ষক ফোরামের নিন্দা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৯, ২০১৪ ৯:২৬ অপরাহ্ণ

R U 2রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের হামলা এবং শিক্ষক লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২৭৬ জন শিক্ষক।

Shamol Bangla Ads

গতকাল শনিবার রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে শিক্ষকরা বলেন, ছাত্রলীগের ক্যাডাররা হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী, টেন্ডারবাজী, ভর্তি বাণিজ্যসহ জঘন্য কর্মকান্ডের মাধ্যমে সারাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে চলেছে এ ঘটনা তারই অংশ।
বিচার দূরে থাক দায়িত্বশীল মহল থেকে আস্কারা পেয়েই তারা অন্যায়ভাবে পরীক্ষা বন্ধের দাবীতে এবার সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের সাথে এ ঘৃণ্য আচরণের সাহস পেয়েছে। এ ঘটনায় আবারো প্রমাণিত হলো যে, বিশ্ববিদ্যালয় গুলো আজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, শিক্ষক-ছাত্রসহ কেউ আর এখানে নিরাপদ নয়।
একই ছাত্র সংগঠন কর্র্তৃক ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা উল্লেখ করে শিক্ষকগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন কর্তৃক এ সমস্ত অপরাধের বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার ফলেই পরিস্থিতি এতদূর গড়িয়েছে ।
বিবৃতিতে শিক্ষকগণ উক্ত ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।
বিবৃতিতে স্বাক্ষর কারী অন্যান্য শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন, প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রফেসর ড.এম আমিনুল ইসলাম, প্রফেসর ড. মামনূনুল কেরামত, প্রফেসর ড. কেএএম শাহাদত হোসেন মন্ডল, প্রফেসর ড.মু. আজহার আলী, প্রফেসর ড.মু. আব্দুর রহমান সিদ্দিকী, প্রফেসর এম নজরুল ইসলাম, প্রফেসর ড. মো. শামসুল আলম সরকার, প্রফেসর আফরাউজ্জামান খান চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ রফিকুল আলম রূমী, প্রফেসর ড. সি এম মোস্তফা, প্রফেসর ড.আব্দুল হাই তালুকদার, প্রফেসর ড.ময়েজুল ইসলাম, প্রফেসর ড.আশরাফ উজ্জামান, প্রফেসর ড. এবিএম শাহজাহান, প্রফেসর ড.মো. এনামুল হক, প্রফেসর এফ.নজরুল ইসলাম, প্রফেসর ড.হাবীবুর রহমান, প্রফেসর ড. সৈয়দা আফরীনা মামুন, প্রফেসর ড.গোলাম ছাদিক, প্রফেসর ড. আমিনুল হক, প্রফেসর ড.মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর ড.হাসনাত আলী, ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর ড. দিল আরা হোসেন, ড.মোশাররফ হোসেন, ড. মোহাম্মাদ আলী, প্রফেসর ড.আব্দুল আলিম, প্রফেসর ড. সাইফুল ইসলাম, ড. আব্দুর রহমান আওরঙ্গজীব, ড. শামসুজ্জোহা এছামী, সাজ্জাদুর রহীম, ড. মাসুদুল হাসান ,ড. সৈয়দ সরওয়ার জাহান , ড. আনিছুর রহমান, ড. জাহান বকস মোড়ল, হাবিবুল ইসলাম, আব্দুস ছালাম, ড.আনোয়ারুল কবীর ভূঁইয়া, মোনিমুল হক, ড.শাহাদাৎ হোসেন, ড. আরিফুর রহমান প্রমূখ।

শিক্ষকের ওপর হামলায় রাবিতে র‌্যালি ও সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক ড. মো. শরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে র‌্যালি ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এছাড়া একই প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে র‌্যালি বের করে প্রশাসন ভবনের সামনে একই সমাবেশে মিলিত হয়।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড.খন্দকার মো. মোজাফ্ফর হোসেনর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার, সহযোগী অধ্যাপক ড. সৈয়দা সরওয়ার জাহান, বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর শেখ সালাউদ্দিন, বর্তমান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহীর উপশহর এলাকার মার্কাস মসজিদে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

রাবির হিসাববিজ্ঞান বিভাগে সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষা ২৭ জুন

Shamol Bangla Ads

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। ভর্তি ফরম বিতরণ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী ১৭ জুলাই থেকে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিভাগীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিভাগের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের শিক্ষকেরা জানান, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সান্ধ্যকালীন এমবি এ কোর্সে ভর্তির জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক পাস কোর্স, অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর ন্যূনতম ৩টি ক্যাটাগরিতে মোট ৬ পয়েন্ট লাগবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
এময় সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি প্রফেসর ড. এম হুমায়ুন কবীর, ভর্তি কমিটির আহŸায়ক প্রফেসর ড. সালমা বানু, প্রফেসর সুভাষ চন্দ্র শীল, ড. মদন মোহন দে, ড. মো. সাইয়েদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Need Ads
error: কপি হবে না!