ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরের অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৭, ২০১৪ ৫:১৩ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরের অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

কুষ্টিয়া  প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের গুলাবাড়ি ঘাট এলাকা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউপি’র পদ্মা নদী সংলগ্ন গোলাবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও একটি ধারাল হাসুয়া উদ্ধার করা হয় । র‌্যাব সূত্র জানায়, অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ হোসেনাবাদ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাংগাপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী মিঠু (৩০) ও মরিচার জালাল (৩২) এবং নাটোরের সিদ্দিক (৩৫) কে আটক করে এবং তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও ধারাল অস্ত্র উদ্ধার করে। বর্তমানে তাদের হোসেনাবাদ র‌্যাব ক্যাম্পে রেখে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!