ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লার আড়াইওরা মহাশ্মশান ঘাট ও চন্ডিমুড়ায় স্নানোত্সবে লাখো পূণ্যার্থীর ঢল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ১২:৩৪ অপরাহ্ণ

Arior pic-2তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : শ্রী শ্রী বাসন্তী মহাষ্টমী তিথিতে হিন্দু সনাতন ধর্ম্মালম্বীরা পাপ মুক্ত হওয়ার মনোবাসনায় ৬ এপ্রিল রবিবার দিবাগত রাত ১টা ৫৫ মি: ১১ সে: গতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান ঘাট গোমতী নদীতে লাখো পূর্ণ্যার্থীর ভিড় জমায়। পূণ্যার্থীরা পাপ মোচনের আশায় ব্রহ্মার কাছে কৃপা চায়। মন্ত্র উচ্চারণ করে “হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি পাপ হরণ কর”। এদিকে, সোমবার সকাল থেকে উত্সবে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ সহ ১টি মেডিক্যাল টিম পূণ্যার্থীদের ফ্রি চিকিত্সা প্রদান করেন।
আড়াইরা স্নানোত্সব পরিদর্শন করেন- আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ডা: প্রমোদ পাল, রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্ত্বাধিকারী ডা: প্রান্তোষ দত্ত, পুলিশ লাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্ত্বাধিকারী ডা: নারায়ন পাল, শাসনগাছা জননী ফার্ম্মেসীর স্বত্ত্বাধিকারী আশিষ কুমার দে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার আহবায়ক হারাধন শীল ও সদস্য সচিব ডা: মধুসূদন রায়, বিটিভি’র ফটো সাংবাদিক প্রদীপ দেব, দৈনিক একুশে সংবাদে এর কুমিল্লা প্রতিনিধি অমল মজুমদার, সমীর শীল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি রনজিত কুমার দেবনাথ, সহ-সভাপতি স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক তপন কুমার শীল, কোষাধ্যক্ষ ডা: খোকন কুমার নন্দী, সদস্য সুমন চন্দ্র দাস, গোবিন্দ সরকার সহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত লাখো পূণ্যার্থী ও দর্শণ্যার্থীবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!