স্টাফ রিপোর্টার : চীনা প্রতিনিধি দলের সদস্য মি. হুয়াং পিং ডেভিড এবং হুয়াং মিং সুসানের নেতৃত্বে ৬ এপ্রিল রবিবার রাজধানীর উত্তরায় অবস্থিত প্রাইম ইউনিভার্সিটির হেড অফিস ও মেইন ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রাইম ইউনিভাসির্টির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি ড. মোহাম্মদ আবুল হোসেন প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান। পরিদর্শনকালে তারা পর্যায়ক্রমে বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় করেন এবং প্রাইম ইউনিভার্সিটির শ্রেণীকক্ষ, লাইব্রেরী, ল্যাবসহ সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন এবং সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে প্রাইম ইউনিভার্সিটির বোর্ড ট্রাস্টিজের সদস্য মোঃ মমতাজ উদ্দিন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রহমত-ই-খোদা, রেজিস্ট্রার, ড. মোঃ শাহ আলম, বানিজ্য অনুষদের চেয়ারম্যান, ড. এস এম সাব্বির হাসান ও পরীক্ষা নিয়ন্ত্র, মোঃ গিয়াস উদ্দিন, ইংরেজি বিভাগের এ কে এম আনোয়ারুল হক, কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান, রাকিবুল হাসান, জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ পরিচালক নাছির আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)




