ads

রবিবার , ২৫ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৫, ২০১৪ ১:১৬ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় তীলগাঁও ক্যাম্পের বিএসএফ’ এর গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী কোরবান আলী (২৫) গুরুতর আহত অবস্থায় কোন রকমে এপারে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আলিয়াডাঙ্গী ৪নং কলোনীর বাসিন্ধা কুমির উদ্দিনের ছেলে কোরবান আলীসহ ৮/৯ জন গরু ব্যবসায়ী মিলে গতকাল শনিবার দুপুর ১টায় নাগরভিটা সীমান্তের ৩৭৬/৪ এস সাব-পিলারের বাংলাদেশের প্রায় ১শ’ গজ অভ্যান্তরে গরু কিনতে গেলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার তিলগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তারকাটা বেড়া পেড়িয়ে এপারে এসে বাংলাদেশী ব্যবসায়ীদের লক্ষ করে এলোপাথারীভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবৃদ্ধ হয়ে গরু ব্যবসায়ী কোরবান আলী গুরুতর আহত অবস্থায় কোন রকমে এপারে পালিয়ে আসতে সক্ষম হলে পরে এলাকাবাসীদের সহায়তায় চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের নাগরভিটা সদর দপ্তরের কোম্পানী কমান্ডার শহীদুজ্জামান শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে বিজিবির পক্ষ থেকে র্তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফর কাছে বার্তা পাঠানো হয়েছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!