কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ২য় শ্রেণীর ছাত্রী শিশু অর্পা পালকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যাকারী লম্পট তপনের ফাঁসীর দাবিতে কুষ্টিয়ায় মানব বন্ধন করেছে ফেইসবুক সংগঠন ‘না বলা কথা’। গতকাল বিকেলে শহরের এনএস রোডে প্রেস ক্লাবের সামনে গ্র“পের কয়েকশ সদস্যসহ, শিক্ষার্থী ব্যবসায়ী,মানবাধিকারকর্মী,সংবাদকর্মী ও সুধীজনেরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ‘না বলা কথা’ সমস্বয়কারী রোকসানা পারভীন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অর্পা হত্যা মামলা দ্রুত বিচার আইনে হস্তান্তরের দাবী জানান সেই সাথে অভিযুক্ত তপনের ফাঁসীর দাবি করেন অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।




