ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ বছরে ৯৬ হাজারের বেশী অসহায় ও গরীব রোগীর চিকিত্সায় ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৭:৪৩ অপরাহ্ণ

Bhola Pic 05-04-14ভোলা প্রতিনিধি : প্রতিষ্ঠার চার বছরে ৯৬ হাজারের বেশি অসহায় ও গরীব রোগীকে বিনামূল্যে চিকিত্সা দ্বীপ জেলা ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল।

Shamol Bangla Ads

শনিবার ফাউন্ডেশন কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভোলা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত উকিলপাড়াস্থ নিজাম-হাসিনা ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত “নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল” এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আগামী ৬ এপ্রিল ২০১৪ রোববার সকাল ১০.৩০ ঘটিকায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করবেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ ও ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোঃ আবদুল মালেক ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৪ বছরে ৯৬,হাজারও বেশী গরিব অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন । ৯ হাজার ৩২ জনের অপারেশনসহ ৫৮ হাজার ৮৩৭ জনের চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে বর্হিবিভাগে ৩০ হাজার সাধারণ রোগীর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৫ হাজার রোগীর সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাসহ ৩ হাজার গাইনী রোগীর চিকিৎসা দিয়েছেন হাসপাতালের চিকিৎসক-নার্সরা। রোগ নির্ণয় থেকে শুরু করে রোগীর অস্ত্রোপচার, থাকা-খাওয়া, ওষুধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে চশমাও বিনামূল্যে হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে।
২০১০ সালের ১ এপ্রিল ভোলা জেলার উকিলপাড়ায় প্রতিষ্ঠিত নিজাম-হাসিনা ফাউন্ডেশন নানা দুর্যোগে বিপর্যস্ত এ অঞ্চলের মানুষের এখন আপন ঠিকানা হয়ে উঠেছে। বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি নদী ভাঙনে সর্বশান্ত-নদী সিকস্তিদের কর্মসংস্থান সৃষ্টি, গৃহহীনদের মাথা গোঁজার ঠাই করে দেওয়া এবং অসহায় বৃদ্ধদের নির্ভেজাল বসবাসের ব্যবস্থা করেছে এ ফাউন্ডেশন। মেঘনাপাড়ের ঝড়ে পড়া শিক্ষার্থীদের খাদ্যের বিনিময়ে স্কুলে ফিরিয়ে আনাসহ কল্যাণকর নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
আছে মুক্তিযোদ্ধা ভাতা, এতিমখানা পরিচালনা, বিয়ের উপযোগী মেয়েদের বিয়েতে সহযোগিতার ব্যবস্থাও করছে ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল। স¤প্রতি ভোলার উকিলপাড়ায় ফাউন্ডেশন কমপ্লেক্সে ইসলামিক সেন্টার নির্মাণ কাজ শেষ পর্যায়। এবার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন নিজাম-হাসিনা ফাউন্ডেশন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!