ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ৪ জুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ২:৫৯ অপরাহ্ণ
কুলাউড়ায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ৪ জুন

মৌলভীবাজার প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুলাউড়ায়ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। গত ৩০ মার্চ সোমবার কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিনা ইসলাম এই তফশীল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের তারিখ ৩০ এপ্রিল বুধবার। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ৪ মে রোববার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিলের তারিখ ৬ মে মঙ্গলবার। আপিল নিষ্পত্তির তারিখ ৭ মে বুধবার। মনোনয়ন পত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ১১ মে রোববার। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ১২ মে সোমবার। প্রতীক বরাদ্ধের তারিখ ১৪ মে বুধবার। ভোট গ্রহণের তারিখ ৪ জুন বুধবার।

কুলাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা : ৫মে ভোট

Shamol Bangla Ads

কুলাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে শূণ্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৭ মার্চ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার হাসিনা ইসলাম। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৯ এপ্রিল বুধবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১০ এপ্রিল বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল বৃহস্পতিবার, ভোটগ্রহণের তারিখ ৫ মে সোমবার, ভোটকেন্দ্র সানরাইজ কেজি স্কুল মাগুরা। উল্লেখ্য পৌরসভার ৪নং মাগুরা ওয়ার্ডের কাউন্সিলর নাজির আহমদ অপু গত ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার মৃত্যু বরণ করলে এ পদটি শূণ্য হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫২৬জন, এর মধ্যে পুরুষ ভোটার ৭৭২ জন, মহিলা ভোটার ৭৫৪ জন।

Need Ads
error: কপি হবে না!