ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে গাঁজা ব্যবসায়ীর দেড় মাস কারাদণ্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৪, ২০১৪ ৭:৪৪ অপরাহ্ণ
মেহেরপুরের মুজিবনগরে গাঁজা ব্যবসায়ীর দেড় মাস কারাদণ্ড

মেহের আমজাদ, মেহেরপুর : মুংলা মন্ডল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে এক মাস ১৫ দিন কারাদন্ড প্রদান করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে ৪০ পুরিয়া গাঁজাসহ আটকের পর দুপুরে ওই দন্ডাদেশ প্রদান করা হয়। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের মৃত সত্যেন মন্ডলের ছেলে।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে গাঁজা বেচাকেনার সময় মুজিবনগর থানার এসআই শংকর অভিযান চালিয়ে মুংলাকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেন। দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাঁজা বিক্রির দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর (১৯)(৯) ধারায় তাকে দোষি সাব্যস্ত করে এক মাস ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। দুপুরেই মুংলাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান মুজিবনগর থানার ওসি আসলাম খান।

মেহেরপুরে নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

সম্পূর্ন নকলমুক্ত পরিবেশে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলার ৬টি কেন্দ্রে এইচএসসি, ৩টি কেন্দ্রে এইচএসসি (বিএম) এবং একটি করে কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) ও আলীম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২ হাজার ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৭৮২ জন, ৩টি কেন্দ্রে এইচএসসি (বিএম) পরীক্ষায় ৬০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯৩ জন, আলীম পরীক্ষায় ১৫৫ জনের মধ্যে ১৫৪ জন এবং এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১১১ জনের মধ্যে ১১১ জন অংশ গ্রহণ করে। সকালে জেলা প্রশাসক মাহমুদ হোসেন মেহেরপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।

বেতন বৈষম্য দূর করতে মেহেরপুরের শিক্ষকদের স্মারক লিপি প্রদান

Shamol Bangla Ads

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারক লিপি পেশ করেছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি পক্ষে জেলা কমিটির আহŸায়ক নাজমুল হক লিটন, সদস্য সচিব আসাদুল হক, সদস্য মাসুদ আলম, শরিফুল হক, সাইদুল আলম সাগরসহ শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসকের পক্ষে স্টোনোগ্রাফার এমএম খালেকুজ্জামান স্মারক লিপি গ্রহণ করেন। শিক্ষকদের দাবি সিনিয়র শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১২ নং গ্রেডে উন্নীত করণ। জুনিয়র শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩ নম্বর গ্রেডে উন্নীত করণ। সহকারি শিক্ষকদের পদোন্নতির জটিলতা নিরসন পূর্বক প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি কার্যকর করা। এছাড়া সকলের পদোন্নতীর সুযোগ রেখে সহকারি শিক্ষক থেকে মহাপরিচালক পর্যন্ত পদকে সমন্বয়ের মধ্যে এনে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য নিয়োগ বিধি প্রনয়ন করা।

গাংনীর ভোলাডাঙ্গা গ্রামের পোষ্ট মাস্টার আমিরুল সড়ক দূর্ঘটনায় নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের পোষ্ট মাস্টার আমিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থ্রি হুইলার যোগে বাড়ি ফেরার পথে উপজেলার হেমায়েতপুর নামক স্থানে ট্রাকের ধাক্কার তিনি গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাডাঙ্গা গ্রামের মৃত আলেফ মন্ডলের ছেলে ভোলাডাঙ্গা পোষ্ট অফিসের মাস্টার আমিরুল ইসলাম সন্ধ্যায় গাংনী শহর থেকে থ্রি-হুইলার (জেএসএ) যোগে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে হেমায়েতপুর বাজারের কাছে একটি ট্রাক পেছন থেকে থ্রি-হুইলারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আমিরুল ইসলামসহ তিন জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আশংকাজনক অবস্থায় আমিরুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া নেয়ার পথে খলিশাকুন্ডি নামক স্থানে শেষ নিঃস্বাস ত্যাগ করেন আমিরুল ইসলাম। লাশ গ্রামের বাড়িতে আনা হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।

মুজিবনগরে স্কুল ছাত্রী ধর্ষনের দায়ে নানী আটক : ধর্ষক পলাতক

মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে খান ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মুজিবনগর থানায় ওই মামলা দায়ের করেন। ওই মামলায় ধর্ষক কলেজ ছাত্র টোটন ওরফে সাগর এবং ধর্ষিতার নানী রহিমা বেগমকে আসামি করা হয়।
গতকালই মুজিবনগর থানা পুলিশ ধর্ষিতার নানী রহিমা বেগমকে মোনাখালী গ্রাম থেকে আটক করে মুজিবনগর থানায় নেয়া হয়। প্রধান আসামি টোটন ওরফে সাগরকে আটক করে আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান।
উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যারাত সাড়ে ৭ টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামের কলেজ ছাত্র সাগর ৭ম শ্রেণির ছাত্রীকে তার বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কাজে ধর্ষিতার নানী রহিমা বেগম ধর্ষককে সহায়তা করে বলে জানা যায়।

Need Ads
error: কপি হবে না!