ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ণে মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৪, ২০১৪ ৭:৪২ অপরাহ্ণ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ণে মতবিনিময় সভা

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র গাজী আক্তারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। সভায় নগর পরিকল্পনাবিদ মোক্তার আলি খান, মির্জা জাহিদ হাসান, ইফতেখার ইউনুছ ও নাহিদ মোর্শেদ, কপাই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রাক্তন পৌর কমিশনার শেখ ফারুক আহমেদ, এনজিও কর্মকর্তা মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, ফারহানা হোসেন, লুৎফুন্নেছা, আশরাফ হোসেন বাবু, আকিমুদ্দিন আকি, পৌর সচিব সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম, মঞ্জুরুল ইসলাম মিঠু, সহ. প্রকৌশলী অজিহার রহমান, নাজমুল হাসান, সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মনিরুল ইসলাম মনি, এমএ সাজেদ, শেখ জিয়া, জুলফিকার আলী, ডা. আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ণে ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল, পৌর পার্ক, শপিং সেন্টার, টেম্পু স্ট্যান্ড, বাইপাস সড়ক, পাবলিক টয়লেট, প্রতি ওয়ার্ডে কাউন্সিলর অফিস নির্মাণ প্রভৃতি প্রস্তাব রাখা হয়।

সাতক্ষীরার কলারোয়ায় ছিনতাইয়ের অভিযোগে ২যুবকসহ ৪ ব্যক্তি আটক

Shamol Bangla Ads

সাতক্ষীরার কলারোয়ায় ছিনতাইয়ের অভিযোগে ২ যুবকসহ ৪ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত এক এজাহারের ভিত্তিতে পুলিশ বাপ্পি (১৮) ও মুন্না (৩০) নামের ২যুবককে আটক করে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার সেভেনআপ কোম্পানীর ডিলার মাসুম হোসেন তার ভাইপো ইমন হোসেনের কাছে নগদ ১৩ লাখ টাকা দিয়ে বাড়ীতে পাঠায়। পথিমধ্যে উপজেলার চান্দার খাল এলাকায় কতিপয় ব্যক্তিরা ইমনকে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনা জানতে পেরে পুলিশ পৌরসদরের নছিমন স্ট্যান্ড থেকে লোহাকুড়া গ্রামের মধুর পুত্র বাপ্পি (২৮) ও খোর্দ ক্যাম্পের পুলিশ মুন্না (৩০) কে আটক করে। এব্যাপারে মাসুম হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে বলে জানা গেছে। এদিকে, অপর অভিযানে নিয়মিত মামলায় ২ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার চন্দনপুর গ্রামের মৃত. জয়নদ্দীনের পুত্র ইউনুচ আলী (৪২) ও রামচন্দ্রপুর গ্রামের দাউদ আলী মোড়লের পুত্র আবু মুসাকে তদের বাড়ী থেকে পুলিশ আটক করে। আটককৃতের বিরুদ্ধে কলারোয়া থানায় পৃথক মামলা রয়েছে বলে জানা যায়।

সাতক্ষীরার কলারোয়ায় মসজিদ থেকে ককটেল সাদৃশ্য বোতল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় মসজিদ থেকে ১৩টি ককটেল সাদৃশ্য কাচের বোতল ও ব্যাগভর্তি ইটের গুড়া পুলিশ উদ্ধার করেছে। উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর জামে মসজিদ থেকে বুধবার সন্ধ্যার দিকে পুলিশ এগুলো উদ্ধার করে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মানিকনগর জামে মসজিদ থেকে ব্যাগভর্তি ১৩টি ককটেল সাদৃশ্য কাচের বোতল ও ২য় তলা থেকে ব্যাগভর্তি ইটের গুড়া উদ্ধার করে। আতংক সৃষ্টি করতে কে বা কারা এগুলো মসজিদে রাখতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

Need Ads
error: কপি হবে না!