ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোল সীমান্তে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০১৩ ৬:১৫ অপরাহ্ণ

picture 16.11.2013ইয়ানুর রহমান :  বেনাপোল বন্দর থানার বড়আঁচড়া জিরো পয়েন্টের আমবাগান থেকে শিবু ঘোষ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫ ঘটিকার সময লাশ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসে পুলিশ। শিবু ঘোষ বেনাপোল বন্দর থানার বড়আঁচড়া গ্রামের মৃত দুলাল ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, শিবু বিজিবির বিভিন্ন ক্যাম্পে খানা আনা নেওয়ার কাজ করত। নিহত শিবু ঘোষের স্ত্রী রমা রানী জানান, তার স্বামী আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ওসি কাইয়ুম সরদার জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিবু ঘোষ আত্মহত্যা করেছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!