এ,কে আজাদ, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভোটপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী ও ভোটপাড়া গ্রামের যিতেন চন্দ্রের শিশুকন্যা বিলাশী রাণী (১২) বাড়ীর পার্শ্বে মাঠ থেকে নিখোঁজ হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ভোটপাড়া গ্রামের যিতেন চন্দ্রের শিশুকন্যা ও ভোটপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী বিলাশী রাণী গত ২৯ মার্চ বিকালে বাড়ীর পার্শ্বে মাঠ গেলে সে আর পরবর্তীতে এযাত বাড়ীতে ফিরেনি। তার পরিবারের লোকজন শিশুকন্যাটিকে খোঁজাখুজি অব্যহত রেখেছে। শিশুকন্যাটি নিখোঁজ হবার ৬দিন অতিবাহিত হলেও এযাবত তার কোন সন্ধান পাচ্ছেনা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বালিয়াডাঙ্গীতে স্কুলপড়ুয়া ছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহীড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়য়া ছাত্রী ও লাহীড়ি বাজারের রমজান আলীর শিশুকন্যা ফারজানা আক্তার রুমা (১৪) মায়ে বকুনী সইতে না পেরে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাহীড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী ও লাহীড়ি বাজারের রমজান আলীর শিশুকন্যা ফারজানা আক্তার রুমা (১৪) মায়ে বকুনী সয়তে না পেরে গতকাল দুপুরে সে তার বাড়ীর সবার অজান্তে নিজ শোবার ঘরের সিলিঙ্গের সাথে গলায় ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে স্থানীয় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।




