আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করে বলেছেন, দেশের উন্নয়নে সংবাদ পত্রের অগ্রনি ভুমিকা রয়েছে। তাই আদমদীঘি উপজেলার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন অত্র উপজেলাকে মাদক নিয়ন্ত্রনের মাধ্যমে অপরাধ প্রবনতা কমে নেয়া সম্ভব। এ জন্য সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি বুধবার রাতে আদমদীঘি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বুলবুল ফারুক, প্রেসক্লাবের সম্পাদক মনজুরুল ইসলাম, সাংগঠনিক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তাফা, বেলাল উদ্দীন, আবু মুত্তালিব মতি, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান প্রমূখ। সভায় উপজেলা চেয়ারম্যান আদমদীঘি প্রেসক্লাব উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।




