ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ ও পিডিএ বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

photo,sapahar,02-04-2014সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অধিদপ্তরের আয়োজনে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে ল্যাপটপ এবং মাঠকর্মীদের মাঝে পিডিএ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সভাকক্ষে উপস্থিত থেকে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ ও পিডিএ বিতরণ করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানী প্রমুখ। উপজেলার ১৭ টি কমিউনিটি ক্লিনিকে ১৭ টি ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ, ১ টি ইউপি উপস্বাস্থ্য কেন্দ্রে ইন্টারনে সংযোগসহ ল্যাপটপ এবং ২০ জন মাঠকর্মীদের মাঝে পিডিএ/ট্যাবলেট পিসি বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!