ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১১:০৩ পূর্বাহ্ণ

Dinajpur_Map_1নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং শুরু হয়েছে। লোড শেডিংয়ের কারনে বোরো ফসলে পানি সেচ, পরীক্ষার্থীদের পড়াশুনা, অফিসের কাজকর্মসহ সাংবাদিকদের সংবাদ পরিবেশনও বিঘিœত হচ্ছে। কৃষকরা জানান, প্রায় সপ্তাহব্যাপি বিদ্যুতের লোড শেডিংয়ের ফলে বোরো ফসলের জমিতে পানি সেচ দিতে পারছে না। এইচএসসি পরীক্ষার্থীরাসহ শিক্ষার্থীরা জানান, বিদ্যুত না থাকার কারনে তাদের পড়াশুনার কাজ চালাতে পারছেনা। অফিসের কাজ কর্মে যেমন সমস্যা হয়েছে তেমনি সাংবাদিকদের সংবাদ পরিবেশনও করতে পারছেনা। বিদ্যুত না থাকার কারনে জরুরী কাজ জেনারেটরের মাধ্যমে করে নিতে তাদের অতিরিক্ত পয়সা খরচ করতে হচ্ছে। ভুক্ত ভোগীদের ভাষায় দিনে রাতে কতুবার যে বিদ্যুত যাচ্ছে আর আসছে তার হিসাব নাই। বিদ্যুত আসলেও যে পরিমান থাকছে তা দিয়ে কোন কাজ সম্পুন্ন করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে দিনাজপুর পবিস-২ এর জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যান্ত্রিক ত্র“টির কারনে বিদ্যুত সরবরাহ কম পাওয়ার কারনে এমন সমস্যা দেখা দিয়েছে।

নবাবগঞ্জে দুর্নীতি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি সপ্তাহ পালন উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে স্থানীয় সরকার প্রতিনিধি ও উপজেলা পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে দুদকের দিনাজপুর জেলা সমন্বয় অফিসের উপ-পরিচালক আঃ করিম এবং বিশেষ অতিথি হিসাবে নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম আজিজুল হক, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোঃ আলমগীর, উপজেলা কৃষি অফিসার আখেরুর রহমান, দিনাজপুর জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুর মোঃ সরদার প্রমূখ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ওই সভায় সরকারী কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক অংশ গ্রহন করেন। সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!